আনন্দঘন পরিবেশে ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড-এর পঞ্চগড় কারখানার শুভ উদ্বোধন!

আনন্দঘন পরিবেশে ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড-এর পঞ্চগড় কারখানার শুভ উদ্বোধন!

আনন্দঘন পরিবেশে ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড-এর পঞ্চগড় কারখানার শুভ উদ্বোধন! ![]()
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আধুনিক কৃষির প্রসারে আরও এক ধাপ এগিয়ে গেল ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। পঞ্চগড়ে আমাদের নতুন কারখানার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি সুন্দর ও সফল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন সম্মানিত অতিথিবৃন্দ:
প্রধান অতিথি:
মোঃ আব্দুল মতিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়।
বিশেষ অতিথি:
মোঃ আসাদুজ্জামান নবী, উপজেলা কৃষি অফিসার, পঞ্চগড় সদর, পঞ্চগড়।
জুয়েল চন্দ্র সেন, উপব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, পঞ্চগড়।
সভাপতিত্ব করেন:
এস এম নুরুজ্জামান, চেয়ারম্যান, ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
এছাড়াও বিশেষ উপস্থিতিতে ছিলেন:
• সাইফুল ইসলাম, এডিডি, পঞ্চগড়।
• আবু হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা, বিসিক, পঞ্চগড়।
• আজিজুর রহমান খান, ম্যানেজিং ডিরেক্টর, ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
• কে. এম. মনোয়ার হোসেন, ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং), ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
কৃষকের সমৃদ্ধি এবং নিরাপদ ফসল উৎপাদনে ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের নিরন্তর সহযোগিতা ও ভালোবাসায় আমাদের এই নতুন পথচলা আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।
সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য!
ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড
সমৃদ্ধ চাষী, উন্নত জাতি…
#PheromoneIndustriesLimited#FactoryInauguration#Panchagarh#AgricultureBD#SafeFarming#AgroIndustry#GrandOpening






