বায়োলিড ( ট্রাইকোডার্মা পাউডার)
90৳ – 650৳ Price range: 90৳ through 650৳
বায়োলিড উপযুক্ত জৈব (ছত্রাক ও নমোটোড) নিয়ন্ত্রক। রোগ সৃষ্টকিারী ছত্রাকের গোত্র ফিউজিরিয়াম, পিথিয়াম রাইজোকটনিয়া, ফাইটোপথোরা প্রভৃতি সফলভাবে দমন করে মাটিবাহিত রোগ দমনে অধকি ব্যবহার হয়।
প্রয়োগ মাত্র ও প্রয়োগক্ষত্রে : ধান, গম, আলু, আম, ইক্ষু, বগেুন, পিয়াজ, কুমড়া, শাশা, পটল, করল, চিচিংগা, ঝিংগা, ঢেঁড়স,বাঁধাকপি, ফুলকপি, মরিচ, পান, আনারস, কলা, তরমুজ, তুলা, চা এবং ফুল জাতীয়া ফসল।
বায়োলিড (Trichoderma viride 2×10⁸ CFU/গ্রাম)
প্রাকৃতিক রোগনিয়ন্ত্রণ ও উদ্ভিদ বৃদ্ধির শক্তিশালী সহায়ক
বায়োলিড একটি আধুনিক জৈব প্রযুক্তিনির্ভর ফসল রক্ষাকারী পণ্য, যা
Trichoderma viride 2×10⁸ CFU/গ্রাম সক্রিয় উপাদান হিসেবে ধারণ করে।
এটি মাটির ক্ষতিকর ছত্রাক দমন করে গাছকে রোগমুক্ত, সবল ও অধিক ফলনশীল করে।
শিকড়ের বৃদ্ধি, সালোকসংশ্লেষণ ও মাটির স্বাস্থ্য উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বায়োলিড কেন ব্যবহার করবেন?
- গাছের শিকড় ও পাতার বৃদ্ধি ত্বরান্বিত করে
- খরা সহনশীলতা ও ফলনের হার বাড়ায়
- মাটির গঠন, উর্বরতা ও পানি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে
- রাসায়নিক ছত্রাকনাশকের ব্যবহার কমিয়ে টেকসই ও নিরাপদ চাষ নিশ্চিত করে
বায়োলিড যে রোগগুলো দমন করে
- পঁচন রোগ
- ঢলে পড়া রোগ
- ডাউনি মিলডিউ ও পাউডার মিলডিউ
- সিগাটোকা ও অন্যান্য ছত্রাকজনিত রোগ
কোন কোন ফসলে ব্যবহার করা যায়
বায়োলিড প্রায় সব ধরনের ফল ও সবজি জাতীয় ফসলেই ব্যবহার উপযোগী।
ধান, গম, আলু, ইক্ষু, পেঁয়াজ, বেগুন, মরিচ, কুমড়া, করলা, পটল, চিচিঙ্গা, কলা, তরমুজ, তুলা, চা, পান, আম, ফুল ইত্যাদি।
ব্যবহারবিধি
ব্যবহারবিধি
| বিভাগ | নির্দেশনা |
|---|---|
| বীজ শোধন | প্রতি কেজি বীজে ৩০ গ্রাম বায়োলিড মিশিয়ে ছায়ায় শুকিয়ে বপন করুন। |
| চারা শোধন | ১ লিটার পানিতে ১০ গ্রাম বায়োলিড পাউডার মিশিয়ে চারা ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। |
| মাটি শোধন | প্রতি একরে ২ কেজি বায়োলিড ২০০–৩০০ কেজি ভেজা জৈব সারের সঙ্গে মিশিয়ে জমিতে শেষ চাষের সময় প্রয়োগ করুন। |
| আক্রান্ত গাছে প্রয়োগ | ১ লিটার পানিতে ৩–৫ গ্রাম বায়োলিড মিশিয়ে গাছের গোড়ায় ভালোভাবে স্প্রে করুন। |
উদ্ভিদ বৃদ্ধিতে বায়োলিডের অবদান
- অক্সিন (IAA) সহ বৃদ্ধিবর্ধক হরমোন উৎপন্ন করে শিকড়ের গঠন শক্তিশালী করে
- সালোকসংশ্লেষণ বৃদ্ধি করে গাছ সবল ও সবুজ রাখে
- বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি করে
- খরা সহনশীলতা ও ফলনের হার বৃদ্ধি করে
- মাটির গঠন ও পানি ধরে রাখার ক্ষমতা উন্নত করে
সতর্কতা
- বায়োলিড ব্যবহারের ৩–৭ দিন আগে বা পরে ছত্রাকনাশক প্রয়োগ করবেন না
- পণ্যটি শুষ্ক, ঠাণ্ডা ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে
কৃষকের জন্য পরামর্শ
নিয়মিত বায়োলিড ব্যবহার করলে গাছ থাকবে সুস্থ, মাটি থাকবে উর্বর,
এবং ফলন হবে বেশি। টেকসই ও নিরাপদ কৃষির জন্য বায়োলিডকে চাষাবাদের নিয়মিত অংশ করুন।
| Pack Size |
100 gm ,500 gm ,1000 gm |
|---|
1 review for বায়োলিড ( ট্রাইকোডার্মা পাউডার)
MAECENAS IACULIS
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
ADIPISCING CONVALLIS BULUM
- Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
- Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
- Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.
Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.
Related products
ওয়াটার ট্রাপ
তাবিজ-কুমড়া জাতীয় ফসলের মাছি পোকার ফেরোমন টোপ।
তাবিজ টাইপ ফেরোমন লিওর হল একটি প্রাকৃতিক ও পরিবেশবান্ধব পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা কুমড়া জাতীয় ফসলে ফল-মাছি দমন করে। এটি পুরুষ মাছিকে আকৃষ্ট করে ফাঁদে ফেলে, ফলে পোকার প্রজনন বন্ধ হয় এবং ফসল সুরক্ষিত থাকে। করলা, লাউ, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, তরমুজসহ সব তাবজি ফসলে ব্যবহারযোগ্য।
📦 প্রতি প্যাকেটে: ২টি লিওর
💰 মূল্য: মাত্র ১০০ টাকা

মনিরুল –
আমি আমার জমিতে ব্যবহার করেছিলাম ভালো রেজাল্ট